• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

জামালগঞ্জে মানব পাচার মামলায় ভীমখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলী হুসেন গ্রেফতার 

আজিজুল ইসলাম, সুনামগঞ্জ: / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মানব পাচার মামলায় ভীমখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলী হুসেন গ্রেফতার করেছে পুলিশ।
 গ্রেফতারকৃত আসামি জামালগঞ্জ উপজেলার বড় মাহমুদ পুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে সৈয়দ আলী হুসেন।
১২ ই ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে তিনটায় সুনামগঞ্জের জামাই পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ফেনারবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হুসেন বাবলুর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
 স্বরে জমিন ঘুরে জানা যায়, দীর্ঘদিন যাবত লিভিয়া হয়ে ইউরোপ সহ বিভিন্ন রাষ্ট্রে মানব পাচারকারী সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য সৈয়দ আলী হোসেন। এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে   তার মাধ্যমে বাংলাদেশ থেকে ভিবিন্ন দেশে লোক পাঠিয়ে আসছে। মাফিয়া গোষ্ঠীর সহযোগিতায় লোক আটকিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপন দাবীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অনেক ভুক্তভোগী পরিবারের। এলাকার অনেক বৃত্ত শালী পরিবার মোটা অংকের আর্থিক লাভবান ও ইউরোপের রাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আশায়  তাদের সিন্ডিকেটের ফাঁদে পড়ে বিটি বাড়ি বিক্রি করে  সর্বশ্রান্ত হয়েছে।
আরো জানা যায়, আলী হোসেন এলাকার অনেক মানুষকে বিদেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাৎ করে আসছে ।লিবিয়ায় আটকিয়ে মাফিয়া গোষ্ঠীর সহযোগিতায়  মুক্তিপন আদায় নিয়মে পরিণত। এই বিষয়ে এলাকায় জানাজানি হলে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।  উদ্দ্যেগ উৎকন্ঠা ভুগছে প্রবাসী পরিবার গুলোতে।
সৈয়দ আলী হোসেন গংদের বিরুদ্ধে মানবপাচার ট্রাইবুন্যাল আদালত সুনামগঞ্জে মানবপাচার মামলা নং ১২/২৪  জি আর ২০১/২৪ (সদর) মামলা টি বিচারাধীন। হাইকোর্টের আদেশ অমান্য করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ হয়। বিগত ১৯/১২/২৪ ইং তারিখে আসামী আব্দুস সালাম কে জামালগঞ্জ থানার পুলিশ ধৃত করিয়া জেল হাজতে প্রেরন করা হয়। অদ্য ২২/১২/২৪ইং তারিখে আসামী আব্দুস সালাম এর জামিনের আবেদন করিলে মাননীয় আদালাত জামিনের আবেদন না মন্জুর করেন এবং সৈয়দ আলী হোসেন এর নামে গ্রেফতারী পরোয়ানা বলবত থাকে। সৈয়দ আলী হোসেন  গং আসামীগন পলাতক থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category