• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

এবারে কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে গেলেন এনজিও কর্মী

অনলাইন ডেস্ক / / / ৫৮ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

দুদিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। রোববার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন ওই এনজিওকর্মী।

ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি। এ জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছি। সম্প্রতি দুর্ঘটনায় আমি কোমরে আঘাত পেয়েছি। সবজি বিক্রি করতে পারছি না। ফলে দুটি কিস্তি দিতে পারিনি। তাই আমার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী।

তিনি বলেন, রোববার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে আমার বাড়িতে আসেন। আমাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান ওই কর্মী। যদিও ছাগলটি আমার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি আমি আধাআধি হিসেবে পালন করছিলাম।

এলাকায় বিষয়টি জানাজানি হলে পরে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর, রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন।

স্থানীয়রা জানান, সংস্থাটি ২ বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই।

রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না, তা দেখে বলতে পারবেন। কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category