জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাসের) সিলেট জেলা কমিটি পুরোদমে স্থগিত ঘোষণা করেন জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। (১-০৩ ২০২৫ ইং তারিখে) এক প্রেস রিলিজে সংগঠনের নিজস্ব প্যাডে লিখিত আকারে প্রকাশিত হয়, এতে উল্লেখ করা হয় সিলেট জেলা ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সাংগঠনিক গতিশীল নেতৃত্বে কোনো কার্যক্রম জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাসের) জেলা কমিটির ঘোষণা করার পর থেকে নবনির্বাচিত কমিটির সাংগঠনিক কর্মকান্ড করছেন না।
যা অত্যান্ত দুঃখজনক এমতাবস্থায় জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা কমিটি স্থগিত করা হইল। কিন্তু সিলেট জেলা কমিটির আওতাধীন উপজেলা ইউনিয়ন কমিটির সাংগঠনিক কর্মকান্ড বলবৎ থাকবে সিলেট জেলা কমিটির আওতাধীন উপজেলা কমিটি (জিসাস কেন্দ্রীয় কমিটি) অনুমোদন করবে বলে জানান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হেলাল।
কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ১০৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রীয় কমিটির সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা কার্যকরী কমিটির সভাপতি ওমর ফারুক এবং কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি আতাউর রহমান মিলনের গতিশীল নেতৃত্বে জাতীয় এবং
কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি চলমান থাকবে।
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানান কোম্পানীগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ।