পাবনার ভাঙ্গুড়া গণঅধিকার পরিষদের উপজেলা শাখার উদ্দ্যোগে মাসব্যাপী রমজানের ইফতারের আয়োজন করা হয়েছে। অর্থায়নে পাবনা-৩ এলাকার এমপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জুয়েল রানা সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও জনসাধারণ।
২ মার্চ রবিবার বিকালে বড়ালব্রীজ রেলস্টেশন রমজানের মাসের প্রথম রোজার প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে নিয়ে ইফতার করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীবৃন্দ।
প্রথম দিনেই অনেক রোজাদার মানুষকে ইফতার করানো হয়েছে। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীদের কে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন চলবে।
গণঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুর রহমান দুলাল খান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। সেজন্য এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি। এজন্যই এবার এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষগুলো সারা দিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয়। আপনারা এই আয়োজনে শরিক হতে চাইলেন গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করতে পারেন।
২ মার্চ ২০২৫ খ্রীঃ