• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র ও শনিবার বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ দেশের স্বার্থবিরোধী একটি চক্র সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন: বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / / / ৭৪ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

থাইল্যান্ডের ব্যাংককে আগামী ২ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এবারের সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। যদিও গত ২১ মার্চ ভারতীয় মিডিয়া দ্য হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানায়, তাদের বৈঠকটি হচ্ছে না।

যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।

এ দিকে এর আগে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানান, তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন। কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি।

কারণ হিসেবে তিনি বলেছেন, হাসিনার ওপর ‘প্রয়োজনীয় প্রভাব’ খাটানোর প্রভাব তাদের ছিল না। তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন।

সূত্র: ডেকেন হেরাল্ডরিপাবলিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category