• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র ও শনিবার বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ দেশের স্বার্থবিরোধী একটি চক্র সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / / / ১০২ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ পরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার শহরের আমান উল্ল্যাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই ৭-৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category