যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে দিবসের শুভ সূচনা করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এর আগে থানা পুলিশের নেতৃত্বে ৩১বার তোপধ্বনি করা হয়। স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে প্রথমে উপজেলা প্রশাসন স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। পৌরসভার পক্ষে পৌর প্রশাসক তাসমীয়া আক্তার রোজী পুস্পস্তবক অর্পন করেন।
এরপর থানা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত )মোঃ আব্দুল করিম। মুক্তিযোদ্ধাদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকসেদুর রহমান,অফিসার্স ক্লাবের পক্ষে ইউএনও এবং সরকারি কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পন করেন। এসময় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুনার রশিদ,সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান প্রমুখ কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে ডাঃ হালিমা খানম সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের পক্ষে অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল সহ সকল শিক্ষকবৃন্দ,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন হাই স্কুল ও কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সহ সকল শিক্ষকবৃন্দ,মমতাজ মোস্তফা আইডয়াল স্কুলের পক্ষে প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম সহ সকল শিক্ষকবৃন্দ,শরৎনগর ফাজিল মাদ্রাসার পক্ষে অধ্যক্ষ, জরিনা রহিম বালিকা বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও থানা ইনচার্জ অফিসার মোঃ শফিকুল ইসলাম।