• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও: শাজাহান খাঁন

অনলাইন ডেস্ক / / / ৭৫ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফের নির্বাচন করার কথা জানিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খান। আজ সোমবার (২১ এপ্রিল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।এদিন আদালতে তোলার আগে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আগামী নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচন অবশ্যই করবো। নির্বাচন কেন করবো না।’

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হাজতখানা নেওয়ার পথে শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও।’

এর আগে, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।’

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।গত বছরের ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category