• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

শহীদ জালাল উদ্দিন সোহেলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম প্রতিনিধি / / / ৭৯ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

নগরীর স্বাস্থ্য সেবায় নাগরিক উদ্যোগ প্রশংসনীয়:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপরোক্ত কথা বলেছেন,তিনি আরো বলেন,শহরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ জালাল উদ্দিন সোহেলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মানবিক উদ্যোগ।

শনিবার(১৭ মে) হাজী ক্যাম্প একাদশ আয়োজিত শহীদ জালাল উদ্দিন সোহেল স্মৃতি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জালাল উদ্দিন সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং করব জেয়ারত করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি বিএনপি নেতা সাঈদ আল নোমান ও সাবেক বিএনপি নেতা এস কে খোদা তোতনসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

মেয়র বলেন, শহীদ জালাল উদ্দিন সোহেলের মতো সমাজ সচেতন ব্যক্তিদের স্মরণে আয়োজিত কর্মসূচি আমাদের অনুপ্রেরণা যোগায়। এর মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতা প্রকাশ পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী রেজা এবং সঞ্চালনা করেন ফারুক উদ্দিন খান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সামশুল আলম,নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্যাহ, জহুর মিয়া, এস.এম. দিদারুল হক, জামাল উদ্দিন বাবু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category