• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র ও শনিবার বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ দেশের স্বার্থবিরোধী একটি চক্র সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক / / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকাস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে।ইরান দূতাবাস জানায়, ইরানি জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, এবং সামাজিক কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য ও বিবৃতির মাধ্যমে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা মানবিক সচেতনতা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতিগত মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের প্রতিরোধ শুধু জাতীয় ইচ্ছাশক্তির প্রকাশ নয়, এটি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় বার্তা। ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকারই নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সহিংসতা, আগ্রাসন এবং সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পক্ষ থেকে এই মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category