• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন: ফখরুল

অনলাইন ডেস্ক / / ৭৩ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশিষ্ট লেখক, গবেষক, বামধারার বুদ্ধিজীবী ও শিক্ষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, ‌আমৃত্যু তিনি জনগণের স্বার্থে রাজনীতি করেছেন ও কলম ধরেছেন। রাজনীতির দুর্নীতিকরণের বিরুদ্ধে তিনি ছিলেন এক জলন্ত প্রতিবাদ।

মির্জা ফখরুল আরও বলেন, বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তার মতো নির্ভিক, মুক্তচিন্তার বুদ্ধিজীবীর বেঁচে থাকা খুব জরুরি ছিল। স্বৈরশাসকের ধমকে কখনোই নিরব দর্শক হয়ে থাকেননি বদরুদ্দীন উমর। বরং তিনি তাঁর কথা ও লেখনিতে অন্যায় ও অবিচারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, কৃষক ও শ্রমজীবী মানুষের এবং শোষণমুক্তি সংগ্রামের প্রেরণা ছিল তাঁর লেখনি। ইতিহাসের নানা উত্থান-পতনের প্রেক্ষাপটে তিনি রচনা করেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ। আজীবন বাম প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন, নিজ আদর্শে অটল থেকে।

এদিকে, বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে বদরুদ্দীন উমরের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রোববার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমর। পরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category