ভূমিকম্পে দেয়াল ধসে গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে শুক্রবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। আহত নুসরাত আক্তার মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় ডা. মো. রফিকূল ইসলাম চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
একই দিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাত পান। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের কাছ থেকে হামীমের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগে আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজিজি খান, সাধারন সম্পাদক ডা. বাদশা, ডা. রায়হান, ডা. পিয়াস, ডা. মমী, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ, রেজোয়ান, তাজিম সাজিদসহ অন্যান্যরা।