• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

অপারেশন ডেভিল হান্ট: রামগড়ে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি / / ৯৯ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে “অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২” নামের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) রামগড় থানা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—
রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জাফর আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), যিনি রামগড় পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক;
রামগড় সদর ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৯), যিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত দাউদ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম, যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী এবং তারা রামগড় থানার তালিকাভুক্ত আসামি। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category