• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ
বাবুর্চি কাজের আড়ালে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গোছানো: ফারুক বাবুর্চি আটক বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইটভাটা শ্রমিকের বিরুদ্ধে ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার পতেঙ্গায় শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুভ সূচনা জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয়

ডিগ্রি শুধু চাকরির জন্য নয়: উপদেষ্টা রিজওয়ানা

অনলাইন ডেস্ক / / ৭৪ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ-সুবিধা পাওয়া নয়, বরং পরিবার, সমাজ, দেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না, বরং মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়।

পরিবেশ উপদেষ্টা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই আজ শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

তিনি শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশ করাকে জীবনের একটি ‘ডিফাইনিং মোমেন্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, কর্মজীবন বেছে নেওয়ার সময়, নিজের কাছে প্রশ্ন রাখতে হবে যে—‘এই পথ দিয়ে আমি দেশ ও মানুষের জন্য কী করতে পারি।’

পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়। তাই উন্নয়নের নামে এগুলো ধ্বংস করার কোনো অধিকারও আমাদের নেই। প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কেবল পরিবেশগত সমস্যা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব ও নিরাপত্তার প্রশ্ন।

পরিবর্তন অন্যকে দেখে নয়, নিজ নিজ আচরণ বদলানোর মাধ্যমেই শুরু করতে হবে বলে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

রাজনীতি বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনীতি মানেই শুধু দলীয় কর্মকাণ্ড নয়, বরং মানুষের অধিকার, সরকারের জবাবদিহিতা ও নাগরিক দায়িত্বও রাজনীতির অংশ।

তরুণদের রাজনীতি সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্য, সংলাপ ও সহনশীলতার পথেই দেশকে এগিয়ে নিতে হবে।

জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের উদাহরণ টেনে উপদেষ্টা আরও বলেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে অন্তর্র্বর্তীকালীন সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজে নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে চলতে হবে। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোনারগাঁও ইউনিভার্সিটির এই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), এল. মীর আবদুল আলিম, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উক্ত সমাবর্তনে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ বছর ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে সোনারগাঁও ইউনিভার্সিটতে বৃক্ষরোপণকারীদের মাঝে ড্র এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category