এতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। নির্দেশক্রমে আজ ১৫ জানুয়ারি পুনরায় তাদের আবেদনের প্রেক্ষিতে স্ব-পদে বহাল করা হয়েছে।







