• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

কাল রাত থেকে ৯৬ ঘণ্টায় ১০০০ টাকার বেশি মোবাইল ব্যাংকিং বন্ধ

অনলাইন ডেস্ক / / ৩৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনের আগে-পরে মিলিয়ে ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি অ্যাকাউন্টে লেনদেনের সর্বোচ্চ সীমা এক হাজার টাকা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক।  সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তি থেকে ব্যক্তির (পি-টু-পি) ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা এবং লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি।

মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। এছাড়া অন্যান্য সব ধরনের মোবাইল (এমএফএস) লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে।নির্দেশনায় বলা হয়, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে।

উল্লিখিত সময়ে সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ (ক্লোজ মনিটরিং)-এর আওতায় আনতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি-এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে।

এমএফএস প্রোভাইডার ও ব্যাংকসমূহ নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category