• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

পাবনায় ডিসি‌‌ অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপির

অনলাইন ডেস্ক / / ১০৬ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতা-কর্মীরা। এ সময়, ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’সহ ভোট বিভিন্ন স্লোগান দেন তারা।

বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যালয়ের সামনে পুলিশ ও বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে তিন হাজার‌ ৮০১ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তালেব মন্ডল বিজয়ী হন। তিনি পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়ছেন এক লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

পাবনা-৩ আসনে তিন হাজার ২৬৯ ভোটে বিজয়ী হন জামায়াতের মাওলানা আলী আজগার। তিনি পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category