• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর  নিবন্ধন”রেজিষ্ট্রেশন সম্পন্ন

দিপা আক্তার, স্টাফ রিপোর্টার / / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের সাংবাদিক সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক: সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির-প্রতিষ্ঠাতা সভাপতি; ‘মোঃ দেলোয়ার হোসেন’ অক্লান্ত পরিশ্রম করে সাংবাদিকদের জন্য কাজ করে যাচ্ছেন। এই হিসেবে সরকারিভাবে নিবন্ধন ও অনুমোদন পেয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সম্প্রতি Registrar of Joint Stock Companies and Firms Bangladesh (জয়েন্ট স্টক) কর্তৃক সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন, ১৮৬০ এর আওতায় সংগঠনটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধন নম্বর: S-14517/2026।

এই অনুমোদনের মাধ্যমে সংগঠনটি এখন আইনগত ভিত্তিতে সারা দেশে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি মোঃ নুর আলম আকন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষভাবে শুভেচ্ছা বিনিময় করা হয় মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে, যিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সাংবাদিকদের মূল্যায়ন ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভাপতি মোঃ নুর আলম আকন্দ বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের এই সরকারি অনুমোদন দেশের সকল সাংবাদিক ভাই-বোনদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, সংগঠনের মাধ্যমে তৃণমূল সাংবাদিকদের আইনি সহায়তা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই অনুমোদনের ফলে দেশের সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং পেশাগত নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category