নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার বিকেলে হাসপাতাল গেটস্থ একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি (এন আর পি ডব্লিউ) মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন এন আর পি ডব্লিউ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব, ক্যাপ্টেন মহসীনুল হাবীব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগ এন আর পি ডব্লিউ’র সভাপতি মোঃ সামছুল আলম সুমন, সহ- সভাপতি মোঃ কামাল হোসেন, সাবেক সভাপতি ক্যাপ্টেন মোঃ বদিউল আলম,৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সমাজসেবক ও শিক্ষাসংগঠক মোঃ আবুল মোকারম।
আরো বক্তব্য রাখেন এন আর পি ডব্লিউ’র সদস্য মোঃ আবু হালিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে শিক্ষা সংগঠক এডভোকেট মোঃ শাহেদ, হোমিও চিকিৎসক পরিষদের ডাঃ এস এম এমরান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এন আর পি ডব্লিউ’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য বৃন্দ সাংগঠনিক কার্যক্রম অগ্রগতি ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি ক্যাপ্টেন মহসীনুল হাবীব বলেন,এন আর পি ডব্লিউ’র মাধ্যমে অত্র অঞ্চলের অসহায় মানুষের মাঝে সহায়তা কামনা এবং পিছিয়ে পড়া সহযোদ্ধা বন্ধু- স্বজনদের সঙ্গে হৃদ্যতা সম্পর্ক গড়তেই সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। পরিশেষে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য ক্বারী মাওঃ মোঃ আব্দুল বারী সাহেব।