• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময়

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি | / ৭৮ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ভাঙ্গুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

বুধবার ২২ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে প্রেসক্লাবের সদস্যরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে নতুন যোগদানকৃত ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, ভাঙ্গুড়া উপজেলার সকল উন্নয়ন,সুশাসন নিশ্চিতকরণ ও জনসেবামূলক সকল কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই উপজেলায় দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

উল্লেখ্য,মোঃ আরিফুজ্জামান ভাঙ্গুড়া উপজেলা যোগদানের আগে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন ১ বছর ৭ মাস। সেখানে তাঁর প্রশাসনিক দক্ষতা, কর্মদক্ষতা কাজের মাধ্যমে বার বার প্রশংসিত হয়।

মতবিনময় ও সৌজন্য সাক্ষাৎকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গলময় জীবনের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category