ইসলামাবাদের কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নাকভি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন।
যদিও সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য প্রকাশ করা হয়নি, তবে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং পাকিস্তানের সাম্প্রতিক মধ্যস্থতামূলক ভূমিকাকে ঘিরে তেহরান-ইসলামাবাদ কূটনৈতিক যোগাযোগ বাড়ছে।







