অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, সহকারী শিক্ষক শ্রী বিজয় কুমার ও মো. ইয়াকুব আলী উপস্থিত ছিলেন। এছাড়াও চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বসুন্ধরা শুভসংঘ–এর উপদেষ্টা এবং সুজানগর উপজেলা স্কাউট কমিশনার আবুল কালাম আজাদ অংশ নেন।
ক্যাম্পেইনে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” স্লোগান তুলে ধরা হয়। একই সঙ্গে গাছের পরিচর্যা এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বসুন্ধরা শুভসংঘ–এর সভাপতি ও সুজানগর উপজেলা পোস্টমাস্টার মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাস্টার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুর রব, আব্দুল গণিসহ স্থানীয় সমাজসেবক এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।







