• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক উপস্থিত হওয়াতে কুমিল্লা সালদা নদীর ক্যাম্প ৬০-বিজিবির চোরাই গরু ওপেন নিলাম স্থগিত চেয়ার থেকে ব্রিটিশ আমলের সাদা তোয়ালে সরিয়ে দিলেন থালাপতি বিজয় রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড় নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: জামায়াত আমির আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছি: পানিসম্পদ মন্ত্রী আইফেল টাওয়ারে উড়ল ফিলিস্তিনি পতাকা সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কিনা: নাহিদ ইসলাম ইরানে যৌথভাবে হামলা চালাতে সৌদি আরব ও কাতারকে রাজি করাতে পারেনি আমিরাত হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি ইরানের

ফেসবুক পোস্ট থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ!

অনলাইন ডেস্ক/ / ৪৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে সালিশি বৈঠকের জরিমানা নিয়ে অসন্তোষের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে টেঁটা নিয়ে চালানো এই হামলায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত তুচ্ছ ঘটনা—বিশেষ করে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ‘বদুর বংশ’ এবং ‘সদার বংশের’ মধ্যে গত এক মাসে চারবার সংঘর্ষের ঘটনা ঘটে। কেন এই বারবার মারামারি, তা অনেক গ্রামবাসীও স্পষ্ট করে বলতে পারছেন না।

এই বিরোধ মেটাতে গত বুধবার তেয়ারিচর এলাকায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বাড়ি ভাঙচুর, মারামারি এবং আহতদের চিকিৎসার খরচ বাবদ উভয় পক্ষকে জরিমানা করা হয়। তবে হিসেব অনুযায়ী বুদুর বংশের ওপর ১৫ হাজার টাকা বেশি জরিমানা আসায় মাসুম মিয়ার নেতৃত্বে তাদের লোকজন ক্ষুব্ধ ও মনঃক্ষুণ্ন হয়।

এই অসন্তোষের জেরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ১০ জন আহত হন। সেই ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টায় দুই পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চূড়ান্ত সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে আরও ৪০ জন আহত হন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category