পুলিশ বলছে, তারা একটি দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, সেটি মেডিক্যাল পরীক্ষার পর জানা যাবে।
শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। পরিবারের সঙ্গে সে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় থাকত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানা নামের একজনকে খুঁজছে পুলিশ।
পল্লবী থানার এসআই ইকবাল হোসেন বলেন, একটি শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আলমত সংগ্রহ করছি। এ ঘটনায় সন্দেহভাজন সোহেল রানা পালিয়ে গেছেন। তবে সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে।







