• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ
বাবুর্চি কাজের আড়ালে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গোছানো: ফারুক বাবুর্চি আটক বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইটভাটা শ্রমিকের বিরুদ্ধে ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার পতেঙ্গায় শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুভ সূচনা জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয়

অঝোরে কাঁদলেন, কাঁদালেন রামিসার বাবা

অনলাইন ডেস্ক/ / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় শোকে পাথর ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। নিহত রামিসা মিরপুরের পপুলার মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। আজ বৃহস্পতিবার রামিসার শূন্য শ্রেণিকক্ষে পা রেখেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা আবদুল হান্নান মোল্লা। নিষ্পাপ মেয়েটির সহপাঠীদের বুকে জড়িয়ে ধরে তার সেই বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে স্কুলের বাতাস।

প্রিয় বন্ধুর এমন নৃশংস বিদায় মেনে নিতে না পেরে সহপাঠী শিশুরাও অঝোরে কাঁদতে থাকে এবং একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কান্নাজড়িত কণ্ঠে রামিসার সহপাঠীরা জানায়, তারা রামিসাকে কখনোই ভুলবে না এবং এই জঘন্য হত্যাকাণ্ডের খুনি যেন কোনোভাবেই পার না পায়, তার জন্য দৃষ্টান্তমূলক বিচার চায়।

পল্লবীর এই পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছে দেশের আপামর জনতা। খুনিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমে এসেছেন নানা শ্রেণিপেশার মানুষ। সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে সহপাঠী ও এলাকাবাসী সমবেত হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা ও সহপাঠীরা পল্লবী থানার সামনে বিক্ষোভ করার একপর্যায়ে থানার ভেতরে ঢুকে পড়েন। তারা প্রধান আসামি সোহেল রানাকে কোনো রকম দীর্ঘসূত্রতা ছাড়াই দ্রুত বিচারের মাধ্যমে সরাসরি ফাঁসির কাষ্ঠে ঝোলানোর দাবি জানান।

একই দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এমনকি ঢাকার বাইরে রামিসার গ্রামের বাড়ি শেরপুরেও ‘আজকের তারুণ্য’ ব্যানারসহ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ, যা পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। এই লোমহর্ষক ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে পুলিশের খাঁচায় বন্দি পাশবিকতার প্রতীক সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করার লোমহর্ষক সত্য স্বীকার করে আদালতে নিজের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন আপামর জনতার একটাই দাবি—এই নরপিশাচের যেন দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category