• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান

ঝালকাঠি প্রতিনিধি | / ৫২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে পৌরসভার কিফাইত নগর এলাকায় বর্ণিল আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিশোর কিশোরী ও তাদের পিতা-মাতাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বপ্ন ডানা মেলুক, বাল্যবিয়ে রুখুক, বাল্যবিয়ে রুখবো, সুন্দর আগামী গড়বো-এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ), ঝালকাঠি কিফাইত নগর স্বপ্নসারথি দলের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবি উপস্থিত ছিলেন মো: শাহীন খলিফা, প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্যাংগুইন ইংলিশ মিডিয়াম স্কুল, মোসা: মলি বেগম, জেলা ব্যাবস্থাপক, সেলপ্, হাসিনা আকতার, অফিসার, সেলপ্, রেশমা আক্তার, কমিউনিটি অর্গানাইজার, সেলপ। আরো উপস্থিত ছিলেন উক্ত দলের অনগোয়িং ও গ্রাজুয়েশন কিশোরী তাদের অভিভাবক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

কিশোরী ও তাদের অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন যে, এই সেশন থেকে শিক্ষা নেওয়ার ফলে আমাদের মেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠান শেষে কিশোরীদের হাতে সার্ট কফি কেট তুলে দেওয়া হয়। কিশোরীদের মধ্যে থেকে ৩ জন চ্যাম্পিয়ন নির্বাচন করা হয় যারা ভবিষ্যৎতে এই দলকে সহায়তা করে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category