• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

অনলাইন ডেস্ক | / ৫১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ আবুল হাসনাত প্রদীপ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) দিনগত রাত সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তাঁর ছেলে নূর ইবনে হাসনাত।

আবুল হাসনাত প্রদীপ দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট-এর জ্যেষ্ঠ সদস্য হিসেবে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কোর্ট মার্শাল’, ‘আমিনা সুন্দরী’, ‘গোলাপজান’ এবং ‘সময়ের প্রয়োজনে’।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মৃত্যুতে নাট্যদল গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বলা হয়, তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও নিয়মিত অভিনেতা, যার অবদান থিয়েটার আর্ট ইউনিটে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, বাদ জোহর গাজীপুরের কোনাবাড়ীতে তাঁর নিজ এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে দেশের নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সাংস্কৃতিক সংগঠনগুলো তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category