• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

মেক্সিকান সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | / ৫২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে বন্দুকধারীরা এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এ বছর দেশটিতে গণমাধ্যমকর্মী হত্যার এটি দ্বিতীয় ঘটনা।  দুটি ঘটনাই ঘটেছে ভেরাক্রুজে। এলাকাটি সাংবাদিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত। ভেরাক্রুজের প্রসিকিউটরের কার্যালয় এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সাংবাদিকেতর নাম লুইস অ্যাঞ্জেল লোপেজ ভালদেজ। তিনি একটি স্থানীয় গণমাধ্যমের পরিচালক এবং ‘ভ্যানগার্ডিয়া দে ভেরাক্রুজ’ পত্রিকার একজন ক্রাইম রিপোর্টার ছিলেন।

ভ্যানগার্ডিয়ার তথ্য অনুযায়ী, লোপেজ ভালদেজ পোজা রিকা শহরের একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বন্দুকধারীরা তাকে পথরোধ করে এবং খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি পুলিশ ও নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন তৈরিতে বিশেষজ্ঞ ছিলেন।

নিহত সাংবাদিক লোপেজ ভালদেজের সঙ্গে কাজ করা এক প্রতিবেদক জানান, লোপেজ ভালদেজ সরকারি সাংবাদিক সুরক্ষা কর্মসূচির আওতায় ছিলেন। তবে এ তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজ্য কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল, সে সম্পর্কেও কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। তবে প্রসিকিউটরদের কার্যালয় ইঙ্গিত দিয়েছে, তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক সাংবাদিকের পেশাগত কাজের সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য সম্পর্ক খতিয়ে দেখছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে অপরাধবিষয়ক সংবাদ সংগ্রহকারী আরেক সাংবাদিককে একই শহরে হত্যা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাকে কার্লোস কাস্ত্রো হিসেবে শনাক্ত করে। তিনি অনলাইন সংবাদমাধ্যম কোডিগো নর্তে ভেরাক্রুজের পরিচালক ছিলেন এবং বিভিন্ন আঞ্চলিক সংবাদমাধ্যমের সঙ্গেও কাজ করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category