• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

অনলাইন ডেস্ক | / ৬৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। আজ রোববার (১৪ জুন) বিকেল চারটায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসলামী ব্যাংকের চলমান সার্বিক পরিস্থিতি এবং বর্তমান ব্যবসায়িক কার্যক্রমের হালনাগাদ অবস্থা গভর্নরকে অবহিত করতেই এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছে।

বৈঠকে ইসলামী ব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক এই ব্যাংকটির চলমান আর্থিক সূচক, গ্রাহকসেবা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভর্নরের সাথে প্রতিনিধিদলের বিস্তারিত আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category