• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

সায়রা বানুকে ঠকিয়ে গোপনে বিয়ে করেছিলেন দিলীপ কুমার!

অনলাইন ডেস্ক | / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এবং সায়রা বানুর প্রেমের গল্প রূপকথার মতোই। তবে এই সম্পর্কে এমন একটি সময় এসেছিল, যখন ব্যক্তিগত জীবনে তাদের টানাপোড়েন তৈরি হয়েছিল।

সায়রা বানুর সঙ্গে বিয়ের ১৬ বছর পর, ১৯৮১ সালে দিলীপ কুমার গোপনে আসমা নামের এক নারীকে বিয়ে করেছিলেন। তৎকালীন সময়ে এই খবর বিনোদন জগতে রীতিমতো বোমা ফাটানোর মতো কাজ করেছিল। সবদিকে রটে যায় দিলীপ কুমারের এই কাণ্ড।

দিলীপ কুমার তার আত্মজীবনী ‘দিলীপ কুমার: দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’-তে এই ঘটনাটি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। সেখানে তিনি স্বীকার করেছেন যে, সেই সময় মানসিক অস্থিরতা এবং ভুল সিদ্ধান্তের কারণেই তিনি এমন এক পদক্ষেপ নিয়েছিলেন।

তিনি লেখেন, “সেই সময়ের ভুলে ভরা সিদ্ধান্তের জন্য আমি আজও অনুতপ্ত। সায়রাকে আমি যে যন্ত্রণা দিয়েছিলাম, তার জন্য নিজেকে কখনওই ক্ষমা করতে পারব না।”

দিলীপ কুমারের ওই বিয়ে টেকেনি। কিছুদিন পরেই তিনি আসমার সঙ্গে সম্পর্ক ভেঙে সায়রা বানুর কাছে ফিরে আসেন। সায়রা বানুও সমস্ত মান-অভিমান ভুলে স্বামীর পাশে এসে দাঁড়ান। পরবর্তীতে জীবনের শেষ দিন পর্যন্ত সায়রা বানুই তার পাশে ছিলেন।

এই ঘটনাটি বহু বছর ধরে চর্চায় থাকলেও, দিলীপ কুমারের নিজের মুখে এই ভুল স্বীকার করাটা অনেককেই অবাক করেছিল। বর্তমানে নেটপাড়ার আলোচনায় উঠে এসেছে দিলীপ কুমার-সায়রা বানু ও তাদের জীবনে তৃতীয় ব্যক্তির কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category