• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

‘টাকার বিনিময়ে ভোট বিক্রি’, অভিযোগ তুললেন নায়িকা পলি

অনলাইন ডেস্ক / ৬০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পলি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে তার সম্পৃক্ততা বজায় রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শিবা-জয় প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ভোটের লড়াইয়ে জয়ী হতে পারেননি এই একসময়ের ব্যস্ততম নায়িকা।

ফলাফল ঘোষণার পরই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পলি। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু শিল্পী টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বলে তার বিশ্বাস। একই সঙ্গে বিষয়টির বিচার আল্লাহর ওপর ছেড়ে দেন তিনি।

পলি লেখেন, ‘কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ, বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ করবে।’

এর আগে আরেকটি পোস্টে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে তিনি লেখেন, ‘রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।’

আরও একটি পোস্টে পলি লেখেন, ‘যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা।’

নির্বাচনের ফল অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি পেয়েছেন ১৪৪ ভোট। একই পদে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবীর।

এদিকে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা সানু। তার প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

শনিবার ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন প্রার্থী। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category