• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের

দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজারের থাবা, ৩টি মেশিনে উজাড় হচ্ছে ফসলি মাঠ

জহির মারুফ, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা দেবিদ্বার উপজেলা গুনাইঘর এলাকায় কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার হিড়িক পড়েছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

এলাকাবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার ৯ নং উত্তর গুনাইঘর ও ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অন্তত ৫ টি ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানাযায় ৯ নং উত্তর গুনাইঘর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধলাহাস পুকুরপাড় আলমের বাড়ির পাশ থেকে উত্তর দিকে মরিচাকান্দা খালের পাশে ধলাহাস গ্রামের কৃষি মাঠে।

ও ৯ নং ওয়ার্ড: রামপুর মাদ্রাসার পশ্চিম দিকে ও বনকুট খোকন মুন্সির বাড়ির পূর্ব দিকের কৃষি মাঠে।
৭ নং ওয়ার্ড: গুনাইঘর পাঁচকুড়ি মুন্সিবাড়ির পশ্চিমে লাউয়াডুগির পূর্ব পাশের কৃষি মাঠে।
১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন: গুনাইঘর বাজার সংলগ্ন দক্ষিণ পাশে পদ্মকোট যাওয়ার পথে বনকুট খোকন মুন্সির বাড়ির পূর্ব পাশের কৃষি মাঠে।
১০ নং দঃ গুনাইঘর ইউনিয়ন পরিষদ এর এক সদস্য বলেন উজানী জোড়া গ্রামের মনির মেম্বার এর বাড়ির পাশে কৃষি জমি বিনষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উওোলন করে আসছে তবে গত কয়েক দিন আগে উপজেলা প্রসাশন অভিযান পরিচালনা করে মেশিন ভাংচুর করে বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায় এক দিন না যেতেই প্রসাশনের বাঁধা উপেক্ষা করে ক্ষমতার বলে ফের চালাচ্ছেন অবৈধ ড্রেজার মেশিন লোক মুখে শুনেছি তারা প্রসাশন কে মেনেজ করেই এই মেশিন চালাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, মোঃ ফুল মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ বাবুল মিয়া ও মোঃ কামরুল ইসলাম মুন্সির নেতৃত্বে এই মাটি কাটা চলছে। ড্রেজার দিয়ে গভীর করে মাটি তোলায় পাশের জমিগুলোও ভেঙে পড়ছে এবং আবাদ অনুপযোগী হয়ে পড়ছে।

ভুক্তভোগী কৃষকরা জানান, বাধা দিতে গেলে উল্টো হুমকি দেওয়া হয়। এভাবে চলতে থাকলে এলাকায় খাদ্য সংকট ও জলাবদ্ধতা দেখা দেবে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, কৃষি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category