ফেনী জেলাধীন ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা আড়াইটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন।
প্রকল্পটি ফেনী অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পানি ব্যবস্থাপনা ও কৃষি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফর ও প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে ফেনীসহ আশপাশের এলাকায় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।