• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ আনারুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার একটি দল মিরটুলী গ্রামে আনারুল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনারুল হক মিরটুলী গ্রামের আফসার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

কোথাও মাদক কেনাবেচা বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশের পক্ষ থেকে সবাইকে মাদককে ‘না’ বলার এবং সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category