কুড়িগ্রাম জেলার ১১টি থানার মধ্যে সার্বিক কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান।
অর্পিত দায়িত্বে বিশেষ অবদান, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গতকাল কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি ( পিপিএম) মহোদয়ের হাত থেকে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ওসি মোঃ এনামুল হক প্রধান বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি নাগেশ্বরী থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফসল। থানা এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।”
বিগত কয়েক মাসে তিনি বেশ কিছু দুধর্ষ এবং চ্যালেঞ্জিং অপারেশনের মাধ্যমে মাদক নির্মূলে যে অগ্রগতি ও মাদক ব্যবসায়ীদের কাছে এক আতঙ্কের নামে পরিচিত হয়েছেন তা এখন কুড়িগ্রাম জেলাবাসীর কাছে দৃশ্যমান
তিনি এই সাফল্য অর্জনে সার্বিক সহযোগিতার জন্য নাগেশ্বরী থানার সকল কর্মকর্তা-কর্মচারী এবং নাগেশ্বরীবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতেও নাগেশ্বরী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় নাগেশ্বরী থানা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে তিনি জানান।