• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় “তারাদের ক্রীড়ানন্দন” শীর্ষক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এর আগে হলের জিমনেসিয়াম এবং শিক্ষার্থীদের আঁকা “জুলাইয়ের ক্যানভাস” নামক দেয়াল পত্রিকার উদ্বোধন করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুযোগ-সুবিধা তৈরি করবে, তবে নিজেদের গড়ে তোলার মূল দায়িত্ব শিক্ষার্থীদেরই।” হলে থাকার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রীদের বীরত্বপূর্ণ অংশগ্রহণের কথা স্মরণ করে বলেন, “সেই অর্জনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়তে হলে ছাত্রীদের সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের তিন দিনব্যাপী প্রতিযোগিতায় হলের ছাত্রীদের অংশগ্রহণে ক্যারম, দাবা, বাস্কেট বল নিক্ষেপ, টেবিল টেনিস, লুডু ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী পর্ব শেষে হলের শিক্ষার্থীদের জন্য একটি চা চক্রের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category