• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লা জেলা পুলিশের মতবিনিময় সভা

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৯৫ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদযাপন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

সভায় কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন ফ্রন্ট ও পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা চলাকালীন সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ শোনেন। পরে পূজা শুরুর আগে এবং পূজা চলাকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও সেগুলো সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি ও সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।”

সভায় কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন ফ্রন্ট ও পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category