• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পশু জবাই থেকে বিরত থাকার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করলেন জবি প্রশাসন

প্রত্যয়, জবি প্রতিনিধি / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার অনুরোধ ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে পশু জবাইসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের অধিকার সবার রয়েছে। তবে এক পক্ষের আয়োজন যেন অন্য পক্ষের উদযাপনে বিঘ্ন না ঘটায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বক্তব্যে এসব কথা জানানো হয়।

প্রশাসনের বক্তব্য অনুযায়ী, গত ১২ অক্টোবর রাতে ক্যাম্পাসে খিচুড়ি রান্নার আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হস্তক্ষেপে ঘটনাস্থলেই পরিস্থিতির সমাধান করা হয়। পরদিন সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও বক্তব্য বিনিময়ের মাধ্যমে বিষয়টির আরও সন্তোষজনক নিষ্পত্তি হয়।

এদিকে, কয়েকজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়ে। প্রশাসন এ অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে জনসংযোগ দপ্তর ও সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

বক্তব্যে বলা হয়, আগামী ১৫ অক্টোবর ক্যাম্পাসে পশু জবাইয়ের সম্ভাব্য কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে বিষয়টি প্রক্টরের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ঘটনার পুনরাবৃত্তি এবং ধর্মীয় সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এড়াতে শিক্ষার্থীদের এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

তবে সতর্কতামূলক ওই অনুরোধকে কেন্দ্র করে নতুন করে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে স্বীকার করেছে প্রশাসন। এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠান আয়োজনের অধিকার সবারই রয়েছে।

ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে প্রশাসন। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category