• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই-আবিদপুর সড়কের মনঘাটা এলাকার নাগিনী জলায় এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাজেবাহেরচর এলাকার মো. খলিল ও রিয়াদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে মনঘাটা এলাকার নাগিনী জলায় প্রায় ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে দলের অন্য সদস্যরা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এবিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, দেশীয় অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category