• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে।
আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যেই কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভবন মালিকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।
চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদনবিষয়ক সভা। এতে সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
অনুমোদিত নকশার কপি পেয়ে ভবন মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কোনো ধরনের বাড়তি অর্থ ব্যয় ছাড়াই স্বল্প সময়ের মধ্যে নকশার অনুমোদন পেয়েছেন। এতে তাদের ভোগান্তি কমেছে।
সভায় কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদনবিষয়ক সভা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশার অনুমোদন দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category