• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ আটক গ্রেফতার ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ফ্যাসিস্ট আমলের মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির খবর ভিত্তিহীন: ডিএমপি হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ফেরা গণতন্ত্রকে টেকসই দেখতে চায় ইইউ

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে টেকসই দেখতে চায় ইইউ। বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে সংস্থাটি।

আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) টকে এসব কথা বলেন তিনি।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য থাকা প্রয়োজন ছিল।

তিনি জানান, আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আন্দোলনের যৌক্তিক সমাধানের পক্ষেও অবস্থান জানিয়েছে ইইউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category