• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ
অনিয়ম ধরা পড়লে বাতিল হবে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইবার হামলার শিকার মার্কিন বিমানবাহিনী, বিপাকে দুই শতাধিক ঘাঁটি! ডিসেম্বরে নিজহাতে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী প্রবাসীদের মরদেহ আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

প্রবাসীদের মরদেহ আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এ তথ্য জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বাইরে লন্ডন-আমেরিকা এবং কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে দেশে লাশ আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। কেবিনেটে অনুমোদন পেলে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিটকে’ কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠানোর পর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে। এ সময় প্রবাসীদের চিকিৎসা সেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখানকার পর্যটন স্পট ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই সঙ্গে প্রবাসীদের আইনি সহায়তায় ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category