• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
অনিয়ম ধরা পড়লে বাতিল হবে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইবার হামলার শিকার মার্কিন বিমানবাহিনী, বিপাকে দুই শতাধিক ঘাঁটি! ডিসেম্বরে নিজহাতে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী প্রবাসীদের মরদেহ আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

অনিয়ম ধরা পড়লে বাতিল হবে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স: প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ করে অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, সম্পূর্ণ বিনা খরচে ইতিমধ্যে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে। এ ছাড়া বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম গঠনের কাজ চলছে।

মন্ত্রী বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বৈধ-অবৈধ নির্বিশেষে বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, কোনো প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরলে তাঁর পরিবারকে দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি জানান, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হয়েছে।

ইতিমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ সময় প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক বিশ্রামাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যে দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

এ ছাড়া অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবনসহ সংগঠনের নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category