• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

যবিপ্রবিতে ৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৩৩ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল অংশ নিচ্ছে। ছাত্র ও ছাত্রী, উভয় বিভাগে আটটি করে গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতার সব ম্যাচ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যবিপ্রবি ছাত্র বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে একক ও দ্বৈত, উভয় ইভেন্টে ২-০ সেটে এবং ছাত্রী বিভাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ২-০ সেটে পরাজিত করে।

প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড় ও অতিথিদের যবিপ্রবির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করি। প্রতিযোগিতাটি সবার জন্য আনন্দময় ও স্মরণীয় হয়ে থাকবে- এটাই প্রত্যাশা।’

উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আগত অতিথি ও খেলোয়াড়দের বরণ ও আপ্যায়নের চেষ্টা থাকবে। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে নিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সবাই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে প্রত্যাশা করি। যবিপ্রবির এবারের আয়োজন আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সেরা আয়োজন হিসেবে বিবেচিত হোক, সে চেষ্টা আমাদের থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, ‘যবিপ্রবি এ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রত্যাশা, অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করে সবাই যেন সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরে যেতে পারেন।’

আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় ছাত্র ও ছাত্রী উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category