• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

পাবনার ভাঙ্গুড়ায় মাসব্যাপী রমজানের ইফতার আয়োজন গণঅধিকার পরিষদের 

পাবনা প্রতিনিধি : / ১০৬ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

পাবনার ভাঙ্গুড়া গণঅধিকার পরিষদের উপজেলা শাখার উদ্দ্যোগে মাসব্যাপী রমজানের ইফতারের আয়োজন করা হয়েছে। অর্থায়নে পাবনা-৩ এলাকার এমপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জুয়েল রানা সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও জনসাধারণ।

২ মার্চ রবিবার বিকালে বড়ালব্রীজ রেলস্টেশন রমজানের মাসের প্রথম রোজার প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে নিয়ে ইফতার করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীবৃন্দ।

প্রথম দিনেই অনেক রোজাদার মানুষকে ইফতার করানো হয়েছে। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী গণঅধিকার পরিষদের সকল  নেতাকর্মীদের কে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন চলবে।

গণঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুর রহমান দুলাল খান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গণঅধিকার পরিষদের  নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। সেজন্য এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি। এজন্যই এবার এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষগুলো সারা দিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয়। আপনারা এই আয়োজনে শরিক হতে চাইলেন গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করতে পারেন।

২ মার্চ ২০২৫ খ্রীঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category