• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মসজিদের জায়গা রক্ষায় কাজী বাড়ির এলাকাবাসী ও মুসল্লিদের মানববন্ধন

মোঃ সফিউল আজম রুবেল, নিজস্ব প্রতিবেদক / / / ১৫৯ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নগরীর কাজীর দেউড়ি এলাকায় ঐতিহ্যবাহী কাজী বাড়ি শাহী জামে মসজিদ। এই ঐতিহ্য মসজিদের মোতোয়াল্লী মীর কাজী আবুল হোসেন রুমী। তিনি মসজিদের সম্পত্তি রক্ষায় একটি গ্রুপের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন। আর মসজিদের সম্পত্তি জবরদখল করার অভিযোগ আফতাব মাহমুদ শিমুল নামে জনৈকের বিরুদ্ধে।

গত সরকারের আমলে শত চেষ্টা করে ব্যর্থ হন মোতোয়াল্লীসহ এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী মসজিদ সংলগ্ন মানববন্ধন করেন। এতে এলাকাবাসী মসজিদের সম্পত্তি রক্ষায় ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে অভিযোগ করেন, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ কাজী দাতা মীর ইয়াহইয়া রহঃ কাজী বাড়ি শাহী জামে মসজিদের জায়গা-সম্পত্তি ও পুকুর, জবর দখলকারী ভূমি দস্যু আওয়ামীলীগ সন্ত্রাসী চাঁদাবাজ নারী লোভী আফতাব মাহমুদ শিমুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকা বাসী।

ভূমিদস্যু আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজ আফতাব মাহমুদ শিমুল সহ তার সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন। মানববন্ধনে মসজিদের মোতোয়াল্লীসহ আরো অনেকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি/মতোয়াল্লি কাজী শাহাদাত হোসাইন, বর্তমান সভাপতি/মতোয়াল্লি মীর কাজী আবুল হোসাইন রুমী, মোঃ রাশেদ জুয়েল মোঃ সুজন মোঃ ইব্রাহীম, বাবুর্চি সমিতির সভাপতি মোঃ আহমদুল্লাহ, মোঃ হাকিম বাবুর্চি, সৈয়দ আজহারুল হক, মসজিদের খতিব ইমাম, সহ সাধারণ মুসল্লিগণ, কাজী পরিবারবর্গ ও এলাকাবাসী। এই দিকে অভিযুক্তের বক্তব্য নিতে গিয়ে জানাযায়, সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এলাকা ছাড়া রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category