• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত, বিকেলে আন্দোলকারীদের সঙ্গে বসবেন

অনলাইন ডেস্ক / / ৯০ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।

আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনার জন্য ২০ সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে।

দুপুরে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে এসব কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মির্জা আশিক রানা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শাটডাউন কর্মসূচি চলবে। তবে অর্থমন্ত্রলায়ের অনুরোধে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ও রাজস্ব খাতে পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘মার্চ টু এনবিআর’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করে এনবিআর ঐক্য পরিষদ।

সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনের সামনে ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানসহ মিছিল করে অবস্থান নেন আন্দোলনকারী এনবিআর কর্মীরা।

আন্দোলনকারীরা জানান, তারা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে তার আগে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।

এ সময় বক্তারা অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব ব্যবস্থায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বেড়েছে। তাই একটি টেকসই, বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক সংস্কারের পথ তৈরি করতে হলে তাকে অপসারণ করা অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category