• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি | / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

পাবনার চাটমোহরে সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন।

নিহত কলেজ শিক্ষক মোঃ হুমায়ুন কবির মুক্তা (৪৭) ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। দুর্ঘটনায় তার সহধর্মিণী উর্মি আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে ভাঙ্গুড়া থেকে একটি সিএনজি যোগে টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষক দম্পতি। তারা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোঃ হুমায়ুন কবির মুক্তা তার স্ত্রী উর্মী গুরুতর আহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির জানান, আহত মুক্তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। মুক্তা এবং তার স্ত্রী উর্মিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোঃ হুমায়ুন কবির মুক্তা কিডনি রোগে আক্রান্ত ছিল, ডায়ালাসিস করার জন্য রাজশাহী যাচ্ছিল। সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত মোঃ হুমায়ুন কবির মুক্তা বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী,দুইটি মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন রেখে গিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category