• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত, শিগগিরই ‘টেক-অফ’

অনলাইন ডেস্ক / / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষতিগ্রস্ত শরিয়াভিত্তিক বেসরকারি পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।  এই পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে। নতুন ব্যাংকের নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভা শেষে  কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা।

মুখপাত্র জানান, ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ অনুযায়ী পরিচালিত এই মার্জার প্রক্রিয়া সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে দুই বছর। তবে কার্যক্রম শুরুর (টেক-অফ) প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এই উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই টেক অফের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ অনুযায়ী একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি প্রশাসকের সহায়তায় আরও চারজন কর্মকর্তা কাজ করবে। লক্ষ্য— আমানতকারীদের অর্থ নিরাপদে ফেরত দিয়ে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। নতুন এ ব্যাংকটির জন্য লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।

আরিফ হোসেন খান বলেন, এই একীভূতকরণ প্রক্রিয়া পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি প্রশাসক টিম গঠন করা হবে। তবে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন বর্তমান ব্যবস্থাপনা টিম। প্রতিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাদের পদে বহাল থাকবেন।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকগুলোর পর্ষদ (বোর্ড) বাতিল করা হবে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রশাসক টিম নিয়মিত তাদের কার্যক্রমের অগ্রগতি ও আপডেট বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত টিমকে জানাবে।

জানা গেছে, শেখ হাসিনার আমলে এই পাঁচ ব্যাংকের ৪৮ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকারই দিচ্ছে ২০ হাজার ২০০ কোটি টাকা।

এসব ব্যাংকের মধ্যে চারটি (ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক) দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। একমাত্র এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category