• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের ১০ তম ওরছ শরীফে ছেমা মাহফিল ও কাওয়ালী আনুষ্ঠিত

মুহা.শরীফুল ইসলাম (সুমন), নিজস্ব প্রতিবেদক / / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক, গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী আল মাইজভান্ডারী (রহঃ) এর ১০তম ওরশ শরীফ উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন হয়েছে।

(১০ ডিসেম্বর ২০২৫) বুধবার পীর নজরুল ইসলামের সুযোগ্য সন্তান ও দরবারের গদ্দিনিশীন মাওলানা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী ও ছোট শাহজাদা মুফতি শামস তিবরীজ সাদকপুরী এর সার্বিক তত্ত্বাবধানে দরবার শরীফের মাঠ প্রাঙ্গনে সারা রাত ব্যাপী এই ওরছ শরীফে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতি দেখা গেছে। উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখ এবং ধর্মীয় চিন্তাবিদরা পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনায় মানবতার মুক্তি, আত্মিক উন্নয়ন, সমাজ সংস্কার ও নৈতিকতার প্রসারে আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন,মইনিয়া নজরুলিয়া দরবার দীর্ঘদিন ধরে মানুষের অন্তরে শান্তি, ভ্রাতৃত্ব, প্রেম ও আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।উক্ত ওরছ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নজরুল ইসলাম সাদকপুরীর চাচা মাওলানা মুফতি সাইফুল ইসলাম।মোনাজাতে  বিশ্ব মানবতার কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। পরিশেষে ছেমা মাফিলে কাওয়ালী পরিবেশন করেন দেশবরেণ্য কাওয়ালী কণ্ঠশিল্পী মইনুদ্দীন সাবিদ ও আজিজ দেওয়ানসহ অন্যান্য শিল্পীরা।

ক্যাপশন:-গতকাল বুধবার রাতে কুমিল্লার বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক, গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী আল মাইজভান্ডারী (রহঃ) এর ১০তম ওরশ শরীফ উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category